,

জলবায়ু পরিবর্তনের সঙ্গে মাংস খাওয়ার সম্পর্ক আছে!

news-image

ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তনের সঙ্গে মাংস খাওয়ার সম্পর্ক আছে!পৃথীবির উষ্ণতা বৃদ্ধির সঙ্গে মাংস খাওয়ার এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিস সম্মেলনকে ঘিরে যে কথাবার্তা চলছে সেটি অতীতের যে কোন আলোচনাকে হার মানিয়েছে।

 

পৃথিবীর উষ্ণতা যাতে বৃদ্ধি না পায় সেজন্য কার্বন নি:সরনের মাত্রা কমানোর উপর জোর দেয়া হচ্ছে। এর নানা দিক নিয়ে অনেকেই কথা বলছেন। কিন্তু এতো সব কিছুর ফাঁকে একটি বিষয় হয়তো অনেকর দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। সেটি হচ্ছে মাংস খাওয়া। পৃথিবীতে যে পরিমান গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয় ,তার ১৫ শতাংশ আসে পশুপালন খাত থেকে।

 


প্রতিবছর প্রাইভেট কার, ট্রেন, জাহাজ এবং বিমান থেকে যে পরিমান দূষন তৈরী হয়, এই পশুপালন খাত থেকেও একই পরিমান গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয়। লন্ডন-ভিত্তিক গবেষনা প্রতিষ্ঠান চ্যাটাম হাউজ বলছে যদি মাংস খাওয়ার পরিমান না কমালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো সম্ভব হবে না। বিশ্ব মাংস খাওয়ার পরিমান সবচেয়ে বেশি আমেরিকায়। সেখানে প্রতিদিন একজন ব্যক্তি গড়ে ২৫০গ্রাম মাংস খায়। একজন মানুষের স্বাস্থ্যবান হবার জন্য যে পরিমান মাংস খাওয়া প্রয়োজন এটি তার চারগুন।

 


পৃথিবীর অনেক দেশে যেখানে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে সেখানে মাংস খাওয়ার পরিমান বাড়ছে। বিশ্বজুড়ে ২০৫০ সাল নাগাদ এই মাংস খাওয়ার পরিমান এখনকার চেয়ে ৭৫ শতাংশ বৃদ্ধি পাবে।

 


কিন্তু এখনো পর্যন্ত দেশগুলোর কাছ থেকে মাংস খাওয়া কমানোর বিষয়ে তেমন কোন প্রতিশ্রুতি দেকা যাচ্ছেনা। এর কারন হচ্ছে এ ব্যাপারে প্রতিশ্রতি দিয়ে সরকারগুলো তাদের দেশের জনগনের কাছে বিরাগভাজন হতে চায়না। মাংস খাওয়ার সাথে জলবায়ু পরিবর্তনের যে সম্পর্ক আছে সে বিষয়টি অনেক মানুষই জানে না।

 


তাহলে এখন কী করা যেতে পারে। বিশ্লেষকদের মতে সবার আগে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এজন্য খাদ্যাবাসে পরিবর্তন আনা জরুরী। শুরুতেই জনগনের উপর বিষয়টি চাপিয়ে দেয়া যাবে না। প্রথম দফায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের খাবারের তালিকায় মাংস বাদ দিয়ে শাক-সবজীর প্রচলন করতে হবে।

 


এর ফলে সাধারন মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরী হবে। পরবর্তী ধাপে মাংশের দামের ক্ষেত্রে সমন্বয় আনতে হবে। বিবিসি বাংলা অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে