,

সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সড়ক নিরাপত্তা বিষয়ে গন সচেতনতার কোন বিকল্প নেই। তিনি রবিবার সকালে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচী ও অ্যাডভোকেসী ফর সোসাল চেঞ্জ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ “সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ স্থানীয় পর্যায়ে করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন দেওয়ার জন্য ব্র্যাকের কর্মকর্তাদেরকে আহবান জানান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনারোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা করতে হবে। পরিবহনের চালক, শ্রমিকদের সমন্বয়ে সভা করতে হবে। পরিবহনের চালকদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে করতে হবে। পরিবহনের মালিকদেরকে সচেতন করতে হবে। তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ দিয়ে কাজ করতে হবে। আন্তরিকতার সাথে সবাই কাজ করলে যেকোন কাজ করা যায়। তিনি হেলপারদের কাছে গাড়ি না দিতে মালিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পরিবহনের চালকরা যদি সরকারি সেন্টার থেকে ট্রেনিং নিয়ে গাড়ি চালনা করে তাহলে দুর্ঘটনা অনেক রোধ হবে। তিনি মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়ক-মহাসড়কগুলো প্রতিনিয়ত সংস্কার করার উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে একটি ট্রমা সেন্টার স্থাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রমা সেন্টার থাকলে দুর্ঘটনায় আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার অনেক কমে যাবে। তিনি বলেন সড়ক নিরাপত্তা বিষয়ে গন সচেতনতার কোন বিকল্প নেই । তিনি বলেন, গাড়ি চালনার সময় চালকরা যেন মোবাইল ফোন ব্যবহার না করে সেদিকে মালিকসহ সকলকে খেয়াল রাখতে হবে।
কর্মশালায় মূল বক্তব্য উত্থাপন করেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ম্যানেজার মোঃ মশিউর রহমান। বক্তব্য রাখেন সড়ক ও জনপথ ব্রাহ্মণবাড়িয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আমীর হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল মালেক, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, ট্রাফিক সার্জেন্ট মোঃ মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমীন শাহীন, জেলা ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজম রাজু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম, পরিবহন নেতা নিয়ামত খান, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ