বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে সরকার ব্যাপক পদক্ষেপ বাস্তবায়ন করছে – মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

news-image

আকতার হোসেন ভুইয়া :  মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে। সুস্থ মন মানসিকতার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত ¡অপরিসীম। তিনি ফুটবল খেলাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ক্ষেত্রে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা আরও গতিশীল করতে ক্রীড়া সংগঠক,ক্রীড়াবিদসহ সকলকে ভূমিকা রাখার আহবান জানান। শনিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হানুল হক,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।এদিকে প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫এ মোট ১৬ টি দল অংশ করে। আজ ফাইনাল খেলায় বুড়িশ্বর চেয়ারম্যান একাদশ ২-১ গোলে পূর্বভাগ চেয়ারম্যান একাদশকে পরাজিত করে। 

 


     

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন