,

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই খুলবে ফেসবুক : তারানা হালিম

news-image

নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক, ভাইবারসহ যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রযেছে তা খুলে দেয়া হবে। শনিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগে গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও শুক্রবার সেখান থেকে কিছুটা সরে আসে। সূত্র জানায়, আইনশৃংখলা বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই যথাসময়ে ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে।

শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটি নিয়ে বসব। আলোচনা করে তারপর ব্যবস্থা নেব। আমি আগেই বলেছি ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফেসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোনে মেসেজ অথবা কল করে যোগাযোগ অব্যাহত রাখছে। আর সে কারণে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা আইনশৃংখলা বাহিনীর জন্য সহজ হচ্ছে। তাই সন্ত্রাসীদের গ্রেফতার করতেই ফেসুবুক আরও কয়েদদিন বন্ধ রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ