,

স্ত্রীকেও দেহ ব্যবসায় নামিয়েছিলেন ‘কিস অব লাভে’র সংগঠক রাহুল

news-image

শুধু অনলাইনে সেক্স  র্যা কেট চালানোই নয়, নিজের স্ত্রীকেও জোর করে দেহ ব্যবসায় নামিয়েছিলেন  কিস অব লাভ' আন্দোলনের সংগঠক রাহুল পুষ্পালন। কেরল সিআইডি-র ক্রাইম ব্রাঞ্চে এমন অভিযোগ করেছেন রাহুলের স্ত্রী রেশমি আর নায়ার।  গত ১৯ নভেম্বর রাহুলের সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করেছিল পুলিশ।  এর আগে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই তাদের দু-জনকে জোর করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল। এবার খোদ নিজের স্ত্রীর তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় নতুন বিপাকে রাহুল পুষ্পালন। 

কেরল সিআইডি-র তদন্তকারী দল সংবাদমাধ্যমে রেশমির এই নতুন অভিযোগের কথা জানিয়েছে।

রেশমির অভিযোগ, তার স্বামী পুষ্পালন জোর করে তাকে দেহ ব্যবসায় নামান। রেশমির নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটে রাহুল ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও রেশমির নামে নিজেই ফেসবুকে নকল অ্যাকাউন্ট খুলে, সেখানে তার স্ত্রীর বিকিনি পরা ছবি পোস্ট করেন। মডেলিং-এর সময় তোলা রেশমির বিকিনি পরা ছবি পোস্ট করে দেহ ব্যবসা শুরু করেন বলে অভিযোগ। ওই সব ছবিতে যা কমেন্ট আসত, স্ত্রীর নাম করে তার উত্তর রাহুল নিজেই দিতেন। উল্লেখ্য, রেশমির সঙ্গে রাহুল পুষ্পালনের তামিলনাড়ুতে বিটেক পড়ার সময় পরিচয়। গত বছর কেরল পুলিশের নীতি-পুলিশগিরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 'কিস অব লাভ' আন্দোলনের মূল সংগঠক ছিলেন তারা।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে