,

তরুণ প্রযুক্তি প্রেমীদের মেলবন্ধন শাবিতে

news-image

‘সিএসই কার্নিভাল’ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রযুক্তি প্রেমীদের মেলবন্ধন বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি)। দুদিন ব্যপী এ আয়োজনে একমাত্র প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুগান্তর ।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ‘আইপিভিশন সিএসই কার্নিভাল-২০১৫’ এর উদ্বোধন করেন শাবি’র সাবেক ভিসি এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. সালেহ উদ্দীন। কার্নিভালে বিভিন্ন প্রতিযোগীতায় দেশের ৪৮টি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদ্বন্দ্বীতা করছে প্রায় হাজার খানেক প্রযুক্তি প্রেমী তরুণ-তরুণী । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, কার্নিভালের আহবায়ক অধ্যাপক শহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।


জাফর ইকবাল বলেন, আমি সবসময়ই বিশ্বাস করি একজন শিক্ষার্থী ক্লাসরুমের ভেতর যতটুকু শিখে তার চেয়ে বেশী শিখে ক্লাসরুমের বাইরে। আমরা এখন সম্মিলিত ভাবে বিশ্বের সেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের মাঝে থাকতে না পারলেও প্রোগ্রামিং কিংবা কম্পিউটার বিষয়ক জিনিসগুলোতে সেরা পঞ্চাশে চলে এসেছি।
তিনি বলেন, আমাদের কার্নিভালে সারাদেশ থেকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ও শিক্ষকেরা এসেছেন । আনন্দের পাশাপাশি এক ধরনের সৃজনশীলতায় ছেলেমেয়েরা এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি । ৫ম বারের মতো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করেছে। এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে কানাডা ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান আইপিভিশন কানাডা ইনকর্পোরেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুগান্তর, বিডিনিউজ২৪ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ।


কার্নিভালে বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে প্রধান চারটি ইভেন্ট হচ্ছে-প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী এবং গেমিং প্রতিযোগিতা। প্রোগ্রমিং প্রতিযোগিতায় দেশের ৪৬ টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪৫ টি দল, সফটওয়্যার প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২২টি দল এবং প্রজেক্ট প্রদর্শনীতে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩০ টি দল অংশ নিচ্ছে। শনিবার বিকালে পর্দা নামবে দুইদিনব্যাপী এ জাতীয় উৎসবের। ‘সমাপণী অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ