,

জীবননগরে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

news-image

জীবননগরের শীর্ষ অবৈধ অস্ত্র ব্যবসায়ী মোমিনুল ইসলাম ওরফে মমিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় জীবননগর উপজেলার শিংনগর গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ভারত থেকে অবৈধ পথে অস্ত্রের একটি চালান বাংলাদেশে আসছে- এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শিংনগর গ্রামে অবস্থান নেয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের মনিরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে মোমিনুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

বিমানবন্দরে বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ জব্দ
 

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি ঔষধ জব্দ করা হয়েছে। ঔষধগুলোর বেশির ভাগই ক্যানসার, কিডনি, চর্ম ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল এসব ঔষধ জব্দ করে। mediঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, সাতটি বড় বক্সের ভিতর ঔষধগুলো পাওয়া গেছে। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই তুরস্ক থেকে এসব ঔষধের চালান কয়েকদিন আগে ঢাকায় আসে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ