শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে হবে-জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে। এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রত্যেককে মানসিক ইচ্ছায় এগিয়ে এসে এর ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।  তিনি বলেন বর্তমান সরকার দেশের সোনালী আঁশ পাটের ঐতিহ্য রক্ষা , দেশের উন্নয়ন, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়ক ব্যবহার এবং পাটজাত সামগ্রী ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। এই ব্যাপারে আইন বিধিমালা হয়েছে। শুধু মাত্র আইন প্রয়োগ করে নয় সকলের স্বার্থেই এই আইন বিধি মালা সবাইকে মানতে হবে। পলিথিন ব্যাগ ও কৃত্রিম তন্তু দিয়ে পলি প্রোপাইলিনের মোড়ক ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এতে মাটির উর্ব্বরা শক্তি কমে যায় যা ফসল উৎপাদন ব্যাহত করেএবং পয়নিষ্কাশন ব্যবস্থাও বাঁধাগ্রস্থ হয়। অন্যদিকে পাটজাত মোড়ক পুনঃব্যবহার করা যায় যা পচন শীল এবং পরিবেশ বান্ধব। তাই পাটজাত মোড়ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যমূলক আইন বিধিমালা অনুযায়ী ধান , চাল গম ভুট্টা সার ও চিনি এই ৬ টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই আইন প্রয়োগ এবং বাস্তবায়নের লক্ষে ৩০ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানকে সর্বাত্মক সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাটজাত মোড়ক ব্যবহার নিয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সহযোগিতার আহবান জানান।  
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল হক, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, পাট অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার  মূখ্য পাট পরিদর্শক আবুল মনসুর মজুমদার ,জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন ভ’ইয়া, হাজী শাহজাহান সিরাজ, হাজী মিজানুর রহমান, নজরুল ইসলাম জিতু,জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, সভায় জেলা মুক্তিযোদ্ধা  সংসদের কমান্ডার আলহাজ্ব হারুণ অর রশীদ প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।