শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়ায় নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে পড়ে মো. আলতাফ মোল্লা (৪০) নামে এক বাংলাদেশি মারা গেছেন।২২ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। মো. আলতাফ মোল্লা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান আলতাফ মোল্লা। নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলেন তিনি। এসময় সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আসে। রাতে তার নিজের বাড়িতে লাশ নিয়ে আসা হলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান।