৩০ মিলিয়ন পেরিয়ে সনির প্লেস্টেশন ৪

news-image

বাজারে আসার দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যেই বিক্রির সংখ্যায় ৩০ মিলিয়ন ইউনিটের ল্যান্ডমার্ক পেরিয়ে গেছে সনির গেম কনসোল প্লেস্টেশন ৪। চলতি বছরের মার্চ পর্যন্ত এর বিক্রি ছিল ২০ মিলিয়ন ইউনিটের কিছু বেশি। এর পরের আট মাসেই এটি বিক্রি হয়েছে ১০ মিলিয়ন। অর্থাত্ এই সময়ে প্রতি মাসে ১.২৫ মিলিয়ন ইউনিট করে বিক্রি হয়েছে সনির এই জনপ্রিয় গেম কনসোল। এর মধ্যেই ইউরোপ-আমেরিকায় ক্রিসমাসসহ হলিডে সিজন শুরু হয়ে যাওয়ায় আগামী কয়েক মাসে এর বিক্রি কয়েকগুণ বাড়বে বলে আশা করছে সনি।
এক প্রাক্কলনে সনি জানিয়েছে, এখন থেকে আসছে বছরের মার্চ পর্যন্ত তাদের এই গেম কনসোল বিক্রি হবে সাড়ে ১৭ মিলিয়ন। সেই হিসেবে আগামী বছরের জুন নাগাদ ৫০ মিলিয়ন ইউনিট বিক্রির ল্যান্ডমার্ক স্পর্শ করা যাবে বলে মনে করছে সনি। বর্তমান প্রজন্মের গেম কনসোলগুলোর মধ্যে নিনটেনডো থ্রিডিএস-ই কেবল এগিয়ে রয়েছে এর চেয়ে। ৫৪ মিলিয়ন ইউনিট বিক্রি হওয়া নিনটেনডো থ্রিডিএস অবশ্য বাজারে আসে ২০১১ সালে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার