বিশাল আয়োজনে মোকতাদির চৌধুরীর নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার ও সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলাবাসীর সমন্বিত উদ্যোগে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা হয়।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও শিক্ষাবিদ প্রফেসর মুখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড: মুহম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম,পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সংবর্ধিত অতিথি মোকতাদির চৌধুরী তার বক্তৃতায় বলেন- আজকে আমি অভিভূত। মানুষ আমাকে এতো ভালোবাসে, মমতা করে,¯েœহ করে তা আগে এতোটা বুঝতে পারিনি। এই অবস্থায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সংবর্ধনায় নাগরিকদের পক্ষে সংবর্ধিত নেতাকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এরপর নাগরিক কমিটি ও সমাজসেবার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন নাগরিকদের পক্ষ থেকে দেন একটি চাবি । এই সংবর্ধনায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,স্কুল-কলেজ শিক্ষক যোগ দেন। দুপুরের পর থেকে ব্যানার সামনে রেখে মিছিল সহকারে তারা আসেন সংবর্ধনা অনুষ্ঠানে। আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলা থেকে বাসে করে লোক আসে সংবর্ধনায়। সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশ নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে। মঞ্চ ও প্যান্ডেল ঘিরে দায়িত্ব পালন করে প্রায় দেড়’শ পুলিশ সদস্য। আগত অতিথিদের জন্যে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বিশেষ নিরাপত্তা পাশ সরবরাহ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহনাজ বেলী,কিরন চন্দ্র রায়,চন্দনা রায় ও প্রান্তি সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি স্থানীয় ডিশ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।











