কি কি কারনে মানুষ ক্যান্সারের মত মরন ব্যধিতে আক্রান্ত হয়?
লক্ষ লক্ষ কোষ (Cell) এর সমন্বয়ে আমাদের জৈবিক শরীর। কিছু কোষের অস্বাভাবিক ও অকল্পনীয় বৃদ্ধির ফলে আমাদের শরীরের টিস্যুর ধ্বংস প্রাপ্তিকে ক্যান্সার বলা হয়। এটি একটি মরণ ব্যাধি। পৃথিবীতে প্রতি বছরের সকল মৃত্যুর ১৩% ক্যান্সার জনিত কারনে ঘটে। উন্নয়নশীল দেশগুলোতে এই হার ৯৫%। বর্তমান সময়ে, বাংলাদেশে প্রায় ১ মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত। গত ২০০৭ সালে সারা পৃথিবীতে ৭৬ লক্ষ লোক ক্যান্সারে মারা গেছে মর্মে এক তথ্য বিবরণীতে জানা গেছে। ক্যান্সারকে আমরা এক শ্রেণীর অসুখ বলতে পারি যার কতকগুলো সাধারণ বৈশিষ্ট্য হল:-
১. কোষের আকার, আয়তন এবং আচরণে পরিবর্তন;
২. কোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধি;
৩. অ্যাডভান্সড অবস্থায় কখনও কখনও কোষের পুরাতন অবস্থান ত্যাগ এবং নতুন স্থানে অবস্থান পত্তন; এ অবস্থাকে মেটাস্ট্যাসিস (Metastasis) বলা হয়।
ক্যান্সারের লক্ষণ: (ক) শরীরের কোন স্থান ফুলে উঠা, ঘায়ের মত হওয়া ও রক্ত বের হওয়া;
(খ) শরীরের সংযোগস্থল ফুলে উঠা;
(গ) কাশি হওয়া;
(ঘ) লিভার বড় হওয়া;
(ঙ) হাড়ে ব্যথা অনুভব করা;
(চ) আক্রান্ত হাড় ভেংগে যাওয়া;
(ছ) ওজন কমে যাওয়া;
(জ) ক্ষুধা কমে যাওয়া;
(ঝ) অবসন্নতা;
(ঞ) রক্ত শূন্যতা ও ঘর্মাক্ততা।
ক্যান্সারের কারণ:
স্বাস্থ্য বিজ্ঞানীরা ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং এখনও গবেষণা চলছে। কিন্তু তাঁরা ক্যান্সার এর প্রকৃত কারণ সমন্ধে নিশ্চিত হতে পারছেন না। তবে অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে ক্যান্সার এর ঝুঁকি বা কারণ সমন্ধে নিম্ন বর্ণিত উপাদান (Factor) কে সনাক্ত করা যায়:তামাক: পৃথিবীতে ক্যান্সারে যত মৃত্যু হয় তার এক পঞ্চমাংশ তামাকের ব্যবহারের কারনে। সূর্যকিরণ: সূর্যের অতি বেগুনী রশ্মি আমাদের ত্বকের ক্ষতি সাধন করে এবং ত্বকের ক্যান্সার সৃষ্টিতে খুবই গুরত্ববহ।আয়ন সৃষ্টিকারী বিকিরণ (Ionizing Radiation) তেজষ্ক্রিয় বিকিরণ, রেডনগ্যাস এবং এক্স-রে হলো আয়ন সৃষ্টিকারী বিকিরনের উৎস। পারমানবিক বোমার বিষ্ফোরণ, পরীক্ষণ, ব্যবহার এর কারণে রক্তের শ্বেত কনিকা, বক্ষ, স্তন, ফুসফুস এবং পেটের ক্যান্সার হওয়ার আশংকা আছে।শ্রমিক যাঁরা পেইন্টিং (Painting) বা নির্মান কাজের সাথে জড়িত বা রাসায়নিক কারখানায় কাজ করে তাদের ক্যান্সার হওয়ার আশংকা প্রবল।
Dietary factors (খাদ্য উপাদান): কিছু কিছু খাদ্য উপাদান ও ক্যান্সার সৃষ্টির সাথে জড়িত। যেমন: Smoked fish পাকস্থলীর পাকস্থলীর ক্যান্সার তৈরি করে











