,

ফেসবুক খুলে দেয়ার দাবি সংসদে

news-image

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম জনসাধারণের জন্য খুলে দেয়ার দাবি ওঠেছে জাতীয় সংসদের অধিবেশনে। সেমাবার রাতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি তুলেন স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী। তাহজীব আলম সিদ্দিকী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকান্ড এবং ভবিষ্যতে ভয়াবহ নাশকতামূলক কর্মকান্ড ঘটার আশঙ্কায় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ করে দিয়েছে। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে নাশকতামূলক কর্মকান্ড ঘটতে পারে। সব প্রযুক্তির ভাল-মন্দ দুটি দিকই আছে। তবে প্রযুক্তির কুফল চিন্তা করে যদি প্রযুক্তির ব্যবহার বন্ধ করে দেয়া হতো, তাহলে হয়তো মানব সভ্যতার এই অকল্পনীয় উৎকর্ষতা লাভ হতো না।
 
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারে আরো উন্নত প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহার ঘটেছে। কিন্তু সরকার যদি মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে যদি ভেবে নেয়, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ একদম বন্ধ হয়ে গেছে, তা মোটেই সঠিক নয়। অনেকেই নতুন নতুন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং নাশকতাবাদীরাও চাইলে সেটি করতে পারবেন না-তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তাহজীব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মাধ্যমে সরকারের যে মূল উদ্দেশ্য-সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধ-তা থেকে সরকার অনেক দূরে। কাজের কিছু না হলেও এই সিদ্ধান্ত জনমনে অযাচিত আতঙ্ক সৃষ্টি করছে। অন্যদিকে সরকারের অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়া তার অগ্রযাত্রাকে কিছুটা হলেও ব্যাহত করছে। পুরো ব্যাপারটি আরো গভীর ভাবে চিন্তা করার দাবি জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম জনসাধারনের জন্য অবারিত করে দেয়ার পাশাপাশি অপব্যবহার রোধে আরো উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার দাবি করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ