মানুষের হ্নদয় কোঠায় অমর হয়ে আছেন লুৎফুল হাই সাচ্চু
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ জনমানুষের নেতা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর আসনের প্রয়াত সংসদ সদস্য,মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ৫ ম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীতে পালিত হয়েছে আজ রোববার। এ উপলক্ষে লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে বাদ আছর ঢাকার ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে এবং একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসভবনে মিলাদ মাহফিল হয় পারিবারিক উদ্যোগে। এরআগে সকালে সদর উপজেলার সোহাতা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে প্রয়াত নেতার কবর জিয়ারত,পুস্পস্তবক অর্পন ও সোহাতা হাইস্কুলে মিলাদ-মাহফিল হয় । শহীদ মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ একে এম এমদাদুল বারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো: ফারুক, এডভোকেট আজিজুর রহমান ঝাড়–, জেলা আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান,হুমায়ুন কবির চৌধুরী,আবদুল আউয়াল, সোহাতা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ,আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ভূইয়া,ইঞ্জিনিয়ার একেএম শামছুল আলম,সহকারী শিক্ষক বশির আহমেদ,ইব্রাহিম আলী,আরিফুর রহমান আরিফ ও আল মামুন মনোয়ারুল হাই প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট সৈয়দ একে এম এমদাদুল বারী তার বক্তৃতায় বলেন এডভোকেট লুৎফুল হাই সাচ্চু ছিলেন একজন সাধা মনের মানুষ। তার মধ্যে কোন অহংকার ছিলোনা। তিনি রাগ-ক্ষোভ পুষতেননা। মানুষকে ভালোবেসেছেন। সার্বক্ষনিক মানুষের সেবায় নিবেদিত ছিলেন । তাই মানুষের হ্নদয় মনিকোঠায় তিনি অমর হয়ে আছেন। মানুষের ভালোবাসা তার জন্যে এখনো জাগরুক। যা থাকবে সবসময়। অন্যান্য বক্তারা বলেন লুৎফুল হাই সাচ্চু ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নেও বিশেষ অবদান রেখে গেছেন। এমপি থাকাকালীন ২ বছরে যেসব প্রকল্প গ্রহন করেছিলেন এবং তার জীবদ্দশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সফরকালে যেসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন সেগুলোই এখন বাস্তবায়িত হচ্ছে। বিকেলে শহরের মৌলভীপাড়ার বাসভবনে মিলাদ মাহফিলে যোগ দেন জেলা আওয়ামীলীগ নেতা আমানুল হক সেন্টু,তাজ মো: ইয়াছিন,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান,জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলম,পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো: শাহআলম ।
উল্লেখ্য,লুৎফুল হাই সাচ্চু ২০১০ সালের ২২ শে নবেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন ইন্তেকাল করেন। তিনি ৪০ বছরেরও বেশী সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা। স্বাধীনতা পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বেসামরিক প্রশাসক হিসেবে দেশ পূর্নগঠনে বিশেষ দায়িত্ব পালন করেন। ’৭০ এর নির্বাচনে গনপরিষদ সদস্য নির্বাচিত হন। আর ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এডভোকেট সাচ্চু।











