প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আগামী কাল

news-image

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার। তবে দেশের বর্তমান সঙ্কটে কোনো ধরনের বৈরি পরিস্থিতি তৈরি হলে ‘অন্য’ সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্র নাথ রায় একথা জানিয়েছেন।

শনিবার বিকেলে তিনি বলেন ‘পরিস্থিতি বিবেচনা করে আমাদের মন্ত্রণালয় সুপরিকল্পিত ব্যবস্থা নিবে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা রাখি।’

রাজনৈতিক বৈরীতা বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষার সূচি পরিবর্তন হবে কি না?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত হরতাল-অবোরোধ-এ জাতীয় কোনো খবর আমরা পাইনি। যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়; আমরা নিশ্চয় পরীক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না।’

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষ শুরু হবে। আগের বছরের মতো এবারও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের (শারীরিক প্রতিবন্ধী) জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিচ্ছেন ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন শিক্ষার্থী। যেখানে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ বেশি। এবার ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ ছাত্র এবং ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১জন শিক্ষার্থী রয়েছেন। তবে ইবতেদায়িতে ছাত্রের সংখ্যা বেশি। এ পরীক্ষায় এক লাখ ৬০ হাজার ৫৬১ ছাত্র এবং এক লাখ ৪৪ হাজার ৮৯০ ছাত্রী অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।

প্রসঙ্গত, গত বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সংম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার তারিখ ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

তিনি বলেন, ‘পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

পরীক্ষার বিস্তারিত সময়সূচি : প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইবতেদায়ি সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার