,

ব্রাহ্মণবাড়িয়ায় দু‘পক্ষের সংঘর্ষ, আহত ২০

news-image

নিজস্ব প্রতিবেদক : ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্কে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুত্ব আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, রাকিব আহমেদ (৩০), সেন্টু মিয়া (২৭), শমসের আলী (৫০), মো. মোস্তফা (১৯), শামীম মিয়া (২০) ও আনোয়ার মিয়া (৪০)। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আমিনপুর গ্রামের একটি খেলার মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় ছয়বাড়িয়া গ্রামের কয়েকজন লোক খেলায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে সন্ধ্যায় উভয় পক্ষের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ