ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে সাতশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও অন্যজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে শহরের পশ্চিম পাইকপাড়া ও শহরতলীর নাটাই বটতলী বাজারে অভিযান চালিয়ে তাদরে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নাটাই গ্রামের আবুল কাসেমের ছেলে ফারুক মিয়া (৩২) এবং শহরের পশ্চিম পাইকপাড়ার হাজি আদম আলীর ছেলে মো. শাহজাহান (৩২)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না।

তিনি জানান, ফারুককে ৫০ পিস ইয়াবাসহ বটতলী বাজার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন আদালত। 

আর ৭০০ পিস ইয়াবাসহ আটক মো. শাজজাহানের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার