,

দেড়শ বছরের অমীমাংসিত অংক সমাধান করলেন এক নাইজেরিয়ান

news-image

ডেস্ক রিপোর্ট : দেড়শ বছরের বেশি সময় ধরে অমীমাংসিত একটি অংক সমাধান করে এক মিলিয়ন ডলার জিতলেন নাইজেরিয়ান অধ্যাপক ড. ওপেয়েমি এনোচ। ১৫৬ বছর ধরে এই অংক সমাধান করতে পারেননি বিশ্বের কোনো গণিতবিদ।

 

 

নাইজেরিয়ার ফেডারেল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের হাত ধরেই সমাধা হলো শতাব্দীর অমীমাংসিত ৭টি অংকের একটি। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নাড রিয়েমিন সর্বপ্রথম এই সমাধানের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ম্যাথমেটিকস এন্ড কম্পিউটার সাইন্স এ এনোচ এই অংক সমাধানের বিষয়টি ঘোষণা করেন।

 

 

ফেডারেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রিয়েমেনের প্রস্তাবের বিষয়টি প্রথমে অনুসন্ধান ও পরে প্রতিষ্ঠা করতে সক্ষম হন ড. এনোচ। এর আগে গণিতবিদরা যেসব ভুল করেছেন সেসব ভুলেরও একটি সমাধান বের করেন তিনি।

 

 

এর আগেও সমুদ্র ও বজ্রপাতের শব্দ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব সে বিষয়ে গবেষণা করেছেন ড. এনোচ।

মাসাচুয়েটসভিত্তিক গণিত সংস্থা ‘ক্লে ম্যাথমেটিকাল ইনস্টিটিউট’ শতাব্দীর সাতটি অমীমাংসিত অংক ঠিক করে থাকে। এগুলোকে বলা হয় মোস্ট ডিফিকাল্ট টু সলভ।

 

সংস্থাটি জানায়, সবার মাঝে গণিত বিষয় আগ্রহ ও জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যেই কাজ করছে তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ