,

আপত্তিকর পোস্ট বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার

news-image

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি সংহিসতা রোধে আপত্তিকর পোস্ট বন্ধ করার জন্য ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এজন্য তিনি জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত বিটিআরসি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৬ সালে তৎকালীন সরকার ফেসবুকের সঙ্গে এই পদক্ষেপ নেয়ার জন্য সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগটি কাজে লাগায়নি।’

তারানা হালিম বলেন, ‘ ফলে রাজনীতিকরা এবং নারীরা ফেসবুকের পোস্টের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন।’

তারানা হালিম জানান, খুব শিগগিরই এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেসবুকের কর্মকর্তাদের প্রয়োজনে ডেকে এনে কিংবা চিঠির মাধ্যমে বা অনুরোধের মাধ্যমে চুক্তি করার পথ  প্রশস্ত করার উদ্যোগ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খানসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ