,

ব্রাহ্মনবাড়িয়ায় ভাসানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী পালিত : ভাসানীকে বাদ দিলে ইতিহাস বিকৃতি হবে

news-image

 

মাওলানা ভাসানীর ৩৯ তম মৃতু বার্ষিকীর আলোচানা সভায় বক্তারা বলেছেন, মাওলানা ভাসানীকে বাদ দিলে ইতিহাস বিকৃতি হবে। তাঁকে বাদ দিয়ে এ উপমহাদেশের ইতিহাস রচিত হতে পারেনা। নতুন পজন্মের কাছে তার ইতিহাস তুলে ধরা উচিত। ভাসানীর জন্ম-মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের কাছে অুনোরোধ জানিয়েছেন বক্তারা। ১৭ নভেম্বর মঙ্গলবার মাওলানা ভাসানী প্রজন্ম সংসদ ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে মজলুম জননেতা উপমহাদেশের ঐতিহাসিক ব্যাক্তিত্ব প্রয়াত মাওলানা ভাসানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের লোকনাথ রায় কমপ্লেক্সের পৌর কমিউনিটি সেন্টারের সম্মূখে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় পৌর কাউন্সিলর আহ্সান উল্লাহ্ হাসান। মাওলানা ভাসানী প্রজন্ম সংসদ ব্রাহ্মণাবড়িয়ার আহ্বায়ক আল্হ্জ্বা মীর মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক শেখ জাহাঙ্গীর এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোপাত করেন জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান জীবন, সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, তোফাজ্জল হোসেন জীবন, জয়নাল মালদার, খন্দকার মোহাম্মদ নাসিম, কামরুল হাসান নান্টু, মোঃ জাকিরুল হক, শাহালম ভূইয়া, কাজী মোহাম্মদ খোকন আবু বকর, তাছলিম মিয়া, মিলন মিয়া প্রমূখ। সভায় প্রকৌশলী মুকিতুদ্দোহা রিপুল এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এছাড়াও প্রয়াত মজলুম জননেতা মাওলানা ভাসানী, সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদা, প্রবীন সাংবাদিক মশিউর রহমান খান ভাসানী, শাহ্ জামাল, জাকারিয়া মিনালের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর কাউন্সিলর আহ্সান উল্লাহ্ হাসান। 

    

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে