বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ব্যাপক মুখমণ্ডল প্রতিস্থাপন

news-image

বিশ্বের সবচেয়ে ব্যাপক মুখমণ্ডল প্রতিস্থাপনমার্কিন একদল চিকিৎসক জানিয়েছেন তারা নিউইয়র্কের একটি হাসপাতালে এযাবতকালের সবচেয়ে ব্যাপক মুখমণ্ডল প্রতিস্থাপনের একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ মাথার চামড়া, কান এবং চোখের পাতাও প্রতিস্থাপন করা হয়েছে। প্লাস্টিক সার্জন এডুয়ার্ডো রদ্রিগেজের নেতৃত্বে একটি দল ২৬ ঘণ্টা ব্যাপী এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।

 

অস্ত্রোপচারের মাধ্যমে ৪১ বছর বয়সী একজন অগ্নিনির্বাপনকারী, প্যাট্রিক হ্যারিসনের সম্পূর্ণ মুখমণ্ডল আরেকজনের মুখমণ্ডলের মাধ্যমে সম্পূর্ণ প্রতিস্থাপন করা হয়। আগুনে আটকে পড়া একজন মহিলাকে উদ্ধার করতে গিয়ে সেই অগ্নিনির্বাপনকর্মীর মুখমণ্ডল পুড়ে যায়। প্রতিস্থাপনের জন্য মুখমণ্ডলটির দাতা ২৬ বছর বয়সী যুবক ডেভিড রোডবা, গত অগাস্টে একটি সাইক্লিং দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি মরণোত্তর অঙ্গ-প্রত্যঙ্গ দানের অঙ্গিকার করেছিলেন। গত অগাস্টে অস্ত্রোপচারটি সম্পন্ন হলেও রোববারই এটি প্রকাশ করা হয়।

 

চিকিৎসক এডুয়ার্ডো রদ্রিগেজ বলেন, এই অপারেশনে যতগুলো টিস্যু লাগানো হয়েছে, এর আগে কোন অপারেশনে এত টিস্যু লাগানো হয়নি। তবে অস্ত্রোপচার সফল হবার সম্ভাবনা ৫০ শতাংশ ছিল বলে জানিয়েছিল চিকিৎসক দল। একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটকে পড়া একজন নারীকে উদ্ধার করতে গিয়ে তৃতীয় মাত্রার অগ্নিদগ্ধ হন মি. হার্ডিসন। আগুনে তার পুরো মুখমণ্ডল এবং মাথার চামড়া পুড়ে যায়।

প্রায় ১০ লাখ ডলারের সেই অস্ত্রোপচারের তিন মাস পর প্যাট্রিক হ্যারিসন ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন প্রতিস্থাপিত টিস্যুকে প্রত্যাখ্যান করতে না পারে সেজন্যে তাকে বাকি জীবন এন্টি-রিজেকশন অষুধ গ্রহণ করতে হবে। অস্ত্রোপচারের ফলে প্যাট্রিক তার চোখের পাতা এবং চোখের পাতা ফেলার ক্ষমতা ফিরে পেয়েছেন। এখন তার মাথাভর্তি চুল, ভ্রু, খোঁচা খোঁচা দাড়িও রয়েছে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা