শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলায় যত নতুন ল্যাপটপ

news-image

এসার অ্যাস্পায়ার :মেলার মাধ্যমে এবারই প্রথম দেশের বাজারে উন্মোচন হয়েছে অ্যাস্পায়ার এফ৫ সিরিজের ল্যাপটপ। তবে নতুন হিসেবে আরও পাবেন ই৫ ও ভি৫ সিরিজের ল্যাপটপও। এসব ল্যাপটপের বিশেষত্ব হলো_ এগুলো সবই ষষ্ঠ প্রজন্মের। বাজারে পাওয়া যাচ্ছে এ সিরিজের চারটি ল্যাপটপ। তার মধ্যে তিনটি কোর আই ৫ এবং একটি কোর আই সেভেন। তবে সবগুলোরই স্ক্রিন ১৫.৬ ইঞ্চি।

ল্যাপটপগুলোতে মডেল ভেদে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২ টেরাবাইট পর্যন্ত হার্ডড্রাইভ, ১০৮০পিক্সেল ফুল এইচডি স্ক্রিন ও ৪ জিবি এনভিডিয়া গ্রাফিক্স। এর ওজন কমাতে ভেতরের অংশটি রাখা হয়েছে ব্রাশ অ্যালুমিনিয়াম। অন্যদিকে অ্যাস্পায়ার ভি৩ সিরিজের বাইরের ও ভেতরের অংশ দুটিই অ্যালুমিনিয়ামের তৈরি। আছে এসার টরস হারমোনি অডিও, যা ব্যবহারকারীকে গান শোনা, সিনেমা দেখা ও গেম খেলার ক্ষেত্রে সহায়তা করে। আছে এসার ব্লু লাইট শিল্ড, যা স্ক্রিনের নীল রশ্মি বিচ্ছুরণ থেকে চোখ রক্ষা করবে। এই মডেলগুলোতে আরও আছে ইউএসবি ৩ পাওয়ার অব চার্জিং, যা দিয়ে ল্যাপটপ বন্ধ থাকলেও যে কোনো ইউএসবি ডিভাইসকে চার্জ করা যাবে। এফ৫ মডেল ভেদে ৪৬ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত। ই৫ মডেল ভেদে দাম পড়বে ৪৫ হাজার ৩০০ থেকে ৭৫ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ভি৩ পাবেন ৪৮ হাজার ৩০০ থেকে ৮২ হাজার ৩০০ টাকা পর্যন্ত।


আসুস
বহনে সুবিধা দিতে ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে পাতলা ল্যাপটপ নিয়ে এসেছে আসুস। কারণ ১২.৩ মিলিমিটার পুরো এই ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি। তাই আপনি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার এবং যে কোনো জায়গায় বহন করতে পারবেন এটি। ওয়ার্ল্ডস থিনেস্ট-খ্যাত এই ল্যাপটপের মডেল-ইউএক্স ৩০৫সিএ। এতে রয়েছে ইন্টেল 'এম৭-৬ওয়াই৭৫' প্রসেসর। ফলে আপনি এতে গতি পাবেন ১.২০ থেকে ৩.১০ গিগাহার্জ পর্যন্ত। ১৩.৩ ইঞ্চি কিউএইচডি এলইডি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে ৩২০০ু১৮০০ রেজ্যুলেশন। আরও আছে-৮ জিবি ডিডিআর ৩ র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক এবং এইচডি ওয়েবক্যাম। ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে আছে লিথিয়াম পলিমার ব্যাটারি। এ ছাড়া সঙ্গে পাচ্ছেন দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি।
দাম ৮৮ হাজার ৫০০ টাকা।


ডেল
মুভিং ডিসপ্লে হিসেবে এক্সপিএস সিরিজের ল্যাপটপটি সমজেই বহনযোগ্য। পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপটির মডেল এক্সপিএস ১৩। ১৩ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে পাবেন ৩৪০০ু২২০০ রেজ্যুলেশন একই সঙ্গে থাকছে টার্চ এলইডি ডিসপ্লে। ৮ গিগাবাইট র‌্যাম ও স্টোরেজ সুবিধার জন্য আছে ২৫০ গিগাবাইট এসএসডি হার্ডড্রাইভ। উন্নত প্রযুক্তির সঙ্গে আপনাকে কানেক্ট রাখতে এতে যুক্ত আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স। ভিডিও চ্যাটের জন্য রয়েছে ওয়েবক্যাম। এতে রয়েছে দুটি ইউএসবি থ্রি ও টু পোর্টের পাশাপাশি এইচডিএমআই সুবিধা। এ ছাড়া রয়েছে ওয়াই-ফাই, ব্লু-টুথ, কার্ড রিডার ব্যবহারের সুবিধা। এ ছাড়া পাবেন ৫ ঘণ্টারও বেশি সময় ব্যাকআপ সুবিধা। ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি। এ ছাড়া উইন্ডোজ ৮.১-এর পাশাপাশি ১ বছরের পার্স এবং সার্ভিসের সুবিধা। দাম এক লাখ ৪৫ হাজার টাকা।


এইচপি
আপনার বাজেটের সঙ্গে মানিয়ে সব ধরনের ল্যাপটপ বাজারজাত করছে এইচপি। তাদের সর্বশেষ সংযোজন এইচপি ১৫-এসি৫০৬টিইউ। ইন্টেল কোর আই থ্রি প্রসেরের ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি হাইডেফিনেশন এলইডি ডিসপ্লে। ডডিআরথ্রি ৪ গিগাবাইট র‌্যাম এবং স্টোরেজ সুবিধার জন্য এক টেরাবাইট হার্ডড্রাইভ। আপনাকে সর্বোচ্চ স্প্রিড দিতে এতে ব্যবহার হয়েছে ২.১ গিগাহার্জ। ভিডিও চ্যাটের জন্য ল্যাপটপটিতে রয়েছে এইচডি ওয়েবক্যাম। ব্যাকআপ দিতে আছে ৪ সেলের ব্যাটারি, দুটি স্পিকার। এ ছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ল্যান, কার্ড রিডার সুবিধা। ওজন মাত্র ২.২৩ কেজি। দাম ৩৬ হাজার ৮০০ টাকা।


লেনোভো
লেনোভে প্রযুক্তিপ্রেমীদের জন্য এনেছে ইয়োগা ৫০০ সিরিজের আলট্রাবুক। ল্যাপটপটি পুরো ৩৬০ ডিগ্রিতে ঘোরানো সম্ভব। ডিভাইসটি ল্যাপটপ, ট্যান্ট, স্ট্যান্ড ও ট্যাবলেট_ এই চারটি স্টাইলে ব্যবহার উপযোগী। ১৪ ইঞ্চি ফুল এইচডি ১০৮০৮১৯২০ পিক্সেল মাল্টিটাচ ডিসপ্লের এই আলট্রাবুকে ব্যবহার হয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর। সঙ্গে থাকছে ৪জিবি ডিডিআর৩এল র‌্যাম, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ৫০০জিবি হার্ডডিস্ক, সঙ্গে রয়েছে ৮জিবি এসএসএইচডি মেমোরি ও এইচডি ওয়েবক্যাম। নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্লু-টুথ, ইউএসবি ২.০, ইউএসবি ৩.০। এতে ব্যবহার হয়েছে ৩ সেল ব্যাটারি ও অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ৮.১-এর অরিজিনাল সংস্করণ। একই মডেলে পাবেন দুটি ভিন্ন কনফিগারেশন।ব্লাক অ্যান্ড হোয়াইট মডেলের দাম ৫৯ হাজার টাকা এবং ব্লাক পাবেন ৭১ হাজার টাকায়।