,

গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন

news-image

দেশজুড়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করবে গ্রামীণফোন। এ বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করবে। প্রাথমিকভাবে এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হবে এবং প্রথম 

তিন মাস গ্রামীণফোন গ্রাহকরা বিনা খরচে এ ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। সারা দেশজুড়েই গ্রামীণফোনের শক্তিশালী  নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে দেশজুড়ে থ্রিজি সেবা ছড়িয়ে দিচ্ছে। এই শক্তিশালী নেটওয়ার্কের ভিত্তিতেই বিভিন্ন আকর্ষণীয় ইন্টারনেট অফার দেয়া হচ্ছে। গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে ‘জিপি ওয়াইফাই’ নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’ এ যুক্ত হওয়ার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে। দেশের অন্যতম বৃহৎ আইএসপি আমরা নেটওয়ার্ক এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে। এই উদ্যোগের ফলে গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ পৌঁছে দেয়ার আকাঙ্ক্ষা আরেক ধাপ এগিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে