,

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম পৌর কলেজে চালু হলো ব্যাংকের বুথ

news-image

আমিরজাদা চৌধুরী : জেলায় এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজে ব্যাংক এর বুথ  খোলা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় কলেজ ভবনের দ্বিতীয় তলায় ওয়ান ব্যাংক লিমিটেডের এই বুথটি উদ্ধোধন করা হয়। পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু এবং ওয়ান ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ইর্নচাজ মো. আবদুর রব শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বুথটি উদ্ধোধন করেন।  কলেজ সুত্র জানায়- এখন থেকে কলেজের সমস্ত লেনদেন ওয়ান ব্যাংক এর এই বুথের মাধ্যমে সম্পাদিত হবে। ছাত্রছাত্রীরা তাদের বেতন এই বুথে পরিশোধ করবে। বুথটি চালু হওয়ায় আর্থিক লেনদেনে আর কোন রকম অনিয়ম-দুনীতি হবে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু বলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি  র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ২০১১ সালে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেয়ার পর কলেজের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। ৩টি বিষয়ে অর্নাস কোর্স চালু হয়েছে। নতুন একাডেমিক ভবন হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের সুযোগ সুবিধে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিনের বকেয়া বেতন পেয়েছে শিক্ষক-শিক্ষিকারা। সংসদ সদস্যের উন্নয়ন ধারাবাহিকতাতেই সর্বশেষ ব্যাংকের এই বুথটি চালু হলো। কলেজের উন্নয়নে সভাপতির এসব পদক্ষেপের কারনে সকল শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ