বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী

news-image

ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় প্যারিসের উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যাচ্ছেন। আজ সোমবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় রওনা হয়ে মঙ্গলবার প্যারিসে পৌঁছাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কাল তিনি ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর রবিবার বাতিল করা হয়। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার তার প্যারিসে যাওয়ার কথা ছিল। সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে