শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টর দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন রাশেদ ঘটনার জানান, সকালে শহরের রেলগেইট এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।