ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৩২ কর্মীসহ গ্রেফতার ৮৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৩২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, জেলার বিজয়নগর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. আলমগীর (৪০), উপজেলা জামায়াতের রুকন মাঈনুদ্দিন তিতন (৫০), সরাইল উপজেলা যুবদলের দফতর সম্পাদক মো. ইকবাল (৩০), উপজেলা ছাত্রদলের সহ দফতর সম্পাদক আলী হোসেন (২৮), শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছুট্টু মিয়া (২৮) প্রমুখ। তবে গ্রেফতারকৃত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।



জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে নাশকতার চেষ্টার মামলায় বিএনপির ২৬ ও জামায়াতের ৬ নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 



তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার