আজ থেকে সিম নিবন্ধনে আঙুলের ছাপ চালু !

news-image

নিউজ ডেস্ক : টেলিফোনে সংঘটিত অপরাধ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রোববার থেকে মোবাইল কোম্পানিগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে আজ রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন।

 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা বাসসকে বলেন, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে।
সব ফোন কোম্পানি এরই মধ্যে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, ‘সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারা দেশে আমাদের ৪৬টি কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার