ভালো মানুষের সুনাম নিয়েই বেচে থাকতে চাই-এনডিসি সাব্বির আহমেদ
আমিরজাদা চৌধুরী : ভালো মানুষের সুনাম নিয়েই বেচে থাকতে চাই। কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে মানুষের জন্যে কাজ করতে চাই। সেজন্যে চাই সবার দোয়া । ব্রাহ্মণবাড়িয়ার নেজারত ডেপুটি কালেকটর মো: সাব্বির আহমেদ তাকে দেয়া বিদায় সংবর্ধনায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন। আমরা ক’জন গনমাধ্যমকর্মীর উদ্যোগে শনিবার রাতে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নেজারত ডেপুটি কালেকটর বলেন সাংবাদিকরা সমাজ পরিবর্তনের কারিগর। তাদেরকে জীবনের ঝুকি নিয়ে কাজ করতে হয়। ব্রাহ্মণবাড়িয়া চাকুরীকালীন সাংবাদিকদের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে স্মরন করেন।
শহরের কুমারশীল মোড়ে এএফসি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য। বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন,বিশিষ্ট ব্যবসায়ী মো: আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু,সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি শাহাদত হোসেন প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা এবং কবিতা আবৃত্তিতে মাতিয়ে রাখেন বিশিষ্ট বাচিক শিল্পী ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো: মনির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,বিজয়নগর প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরী,মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা,দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি শফিকুল আলম স্বপন, আরটিভি’র আজিজুর রহমান পায়েল,যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন,শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি সুমন রায়,জাগো নিউজের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়,ফ্রিল্যান্স সাংবাদিক রুহুল আমিন সজল,সময় টিভির চিত্রগ্রাহক জুয়েলুর রহমান,চ্যানেল টুয়েন্টি ফোরের চিত্রগ্রাহক প্রকাশ লাল দাস,এনটিভি’র চিত্রগ্রাহক রিয়াসাত আজিম প্রমুখ।











