,

অ্যাপল মিউজিকের অ্যান্ড্রয়েড অ্যাপ

news-image

অ্যাপল মিউজিকের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে অ্যাপল কর্তৃপক্ষ। সংগীত শোনার এ সেবাটি শুধু অ্যাপল ব্যবহারকারীদের জন্য থাকলেও এবারই প্রথম এর অ্যান্ড্রয়েড সংস্করণ চালু হলো। গুগল প্লে মিউজিক এবং স্পটিফাইয়ের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে এ ধরনের উদ্যোগ নিচ্ছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। অ্যাপলের আইওএস সংস্করণে যা যা সুবিধা পাওয়া যাচ্ছে তার সবই অ্যান্ড্রয়েড সংস্করণে পাওয়া যাবে।
সংগীত-বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিনে মিউজিক আপডেটের বিজনেস এডিটর ক্রিস কোক বলেন, যেহেতু অ্যাপলের সেবা, তাই বিষয়টি ঠিক ডিজিটাল সংগীত ব্যবসা নাকি শুধু সংগীত সেবা, সেটি নিশ্চিত নয়। তবে অ্যাপলের বাইরে অ্যাপলের সেবাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও পাবেন এটা ভালো। অ্যাপলের এ সংগীত সেবাটির ব্যবহারকারী গত অক্টোবরে ছিল ৬৫ লাখ। তবে এ সংখ্যাটি ছিল বিনা মূল্যে নিবন্ধন করে সেবা পাচ্ছেন এমন ব্যবহারকারীসহ। বিনা মূল্যে এ সেবা পাওয়ার নির্দিষ্ট সময় পর এ সংখ্যা অনেক কমছে বলে জানা গেছে। অন্যদিকে অনলাইনে সংগীত সেবাদাতা আরেক প্রতিষ্ঠান স্পটিফাই জানিয়েছে, তাদের অর্থের বিনিময়ে নিবন্ধনকারীর সংখ্যা ১ কোটি ৫০ লাখ। এ ব্যাপারে গুগল কিছু জানায়নি।

অনলাইনে সংগীতের মতো জনপ্রিয় করে তুলতে অ্যাপলসহ নানা ধরনের প্রতিষ্ঠান কাজ করছে। তবে নির্দিষ্টভাবে অ্যাপল শুধু নিজেদের ব্যবহারকারীদের মধ্যে অ্যাপল মিউজিক বিষয়টি রাখায় ব্যবসার দিক দিয়ে স্পটিফাই কিংবা গুগলের কাছ থেকে অনেক পেছনেই আছে অ্যাপল। তবে এ সেবাটি গুগলে যুক্ত হওয়ায় এ খাতে অ্যাপল অনেক এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন বাজার গবেষকেরা। একই কারণে স্পটিফাই সংগীত ব্যবসার দিক দিয়ে অনেক এগিয়ে আছে বলেও জানিয়েছেন একাধিক গবেষক। বিষয়টি নিয়েও বেশ আশাবাদী অ্যাপল। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপলের এ সেবাটি কীভাবে নেয়, সেটিই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে