বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে মালয়েশিয়া প্রবাসী

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক মালয়েশিয়ান প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সর্বস্ব নিয়ে গেছে বলে অভিযোগ তার পরিবারের।

শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অচেতন মো. সাইফুল ইসলামের বড় ভাই মো. রফিকুল ইসলাম মুঠোফোনে ঢাকাটাইমসকে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় তিনি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে ভোর ছয়টার সময় তিনি একটি ট্যাক্সিক্যাবে ওঠেন। পরে শুক্রবার দুপুর একটার সময় সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানদার লিটন তার মোবাইলফোন থেকে আমাকে ফোন দিয়ে সাইফুল অচেতন হওয়ার বিষয়টি জানান। পরে আমার বন্ধু উজ্জল কুমার দাস ও লিটন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে দুইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, মালোয়শিয়া থেকে আসা সাইফুলের কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা ডলার, টাকা, পাসপোর্ট ও মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। সাইফুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক