টিআইবি জাতির স্বার্থে সত্য প্রতিবেদন প্রকাশ করে-এডভোকেট সুলতানা কামাল
আমিরজাদা চৌধুরী : টিআইবি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল বলেছেন, আমরা যখনই কোন প্রতিবেদন প্রকাশ করি সে প্রতিবেদন নিয়ে কেউ না কেউ আপত্তি করে,প্রতিক্রিয়া দেখায়। তবে এ নিয়ে আমরা চিন্তিত নয়। যত বাধাই আসুকনা কেন জাতির স্বার্থে, দেশের স্বার্থে জনগনের প্রতিষ্ঠান যেগুলো সেগুলো যেন সুষ্টভাবে পরিচালিত হয় সেজন্যই টিআইবি সঠিক তথ্য তুলে ধরতে কাজ করে যাবে। তিনি আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধলেশ্বরে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাম্প্রতিক প্রকাশিত টিআইবির প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি এড. আকসির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, জেলা রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। পরে প্রধান অতিথি সীমান্তবর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।











