,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ মাসুম হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাসুম হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাশীপাড়া মহল্লার মান্নান হাওলাদারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় একটি প্রাইভেটকার (গাজীপুর গ-১১-০০২৬) থামিয়ে তল্লাশি করে। পরে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজাসহ মাসুম হাওলাদারকে আটক করা হয়। এ সময় পুলিশ মাদকবহনকারী প্রাইভেটকারটিও আটক করে। তিনি আরও জানান, আটক মাসুম হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে