বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় রানওয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত

news-image

শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার সামাজিক সংগঠন রানওয়ে’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। 
এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
কেন্দ্রীয় সভাপতি রাহাত আল মাহমুদের সভাপতিত্বে ও রানওয়ে সিনিয়র সাধারণ সম্পাদক মো. সাদত সরকারের সঞ্জালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন; উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম তবিবুর রহমান জীবন, কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি প্রভাষক মো. আলমগীর ওসমান ভূইয়া, রানওয়ের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন বাদল, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জসিম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; রানওয়ে’র প্রধান উপদেষ্টা প্রভাষক মো. জয়নাল আবেদীন, অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম চৌধুরীসহ সুধীজন ও পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি বর্ণাঢ্য র‌্যালী কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ হতে পুরাতন বাজার স্বাধীনতা চত্তর প্রদক্ষিণ করা হয়।  বিজয়ী ২০জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।