সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিল দুই মাথার শিশু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ফেরদৌসি বেগম (২৬) নামে এক নারী দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে এই কন্যা শিশুর জন্ম হয়। ফেরদৗসি বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহিন এলাকার মো. জামাল মিয়ার স্ত্রী।
কন্যা শিশুটির বাবা জামাল মিয়া জানান, বিকেল ৩টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসুতি বিভাগের কনসালটেন্ট ডা. হালিমা নাজনীন মিলি ফেরদৌসির অস্ত্রোপচার করে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন।
এ ব্যাপারে ডা. হালিমা নাজনীন মিলি বলেন, আল্ট্রাসনোগ্রাফী রিপোর্টে ফেরদৌসীর গর্ভে জমজ সন্তান দেখা গিয়েছিলো। কিন্তু অস্ত্রোপচার করার পর দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। তিনি আরো জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ্য রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা