,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৩ যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন, সোহেল রানা (২৬), মো. আরাফাত (২৪) ও সাজু আহমেদ চৌধুরী (২৯)।


আজ বুধবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেট নিয়ে তিন যুবক কাউতলির দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে।পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটকৎদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ