,

ফেসবুকে ভূয়া প্রোফাইলের তালিকা তৈরির কাজ

news-image

ফেসবুকে হাজার হাজার ভুয়া প্রোফাইলের একটি তালিকা তৈরি করছেন একজন ডাচ শিল্পী। তিনি বলছেন, অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে যে বিপ্লব হয়েছিলো তাতে অংশ নেওয়া সৈন্যদের নামে ফেসবুকে এসব প্রোফাইল তৈরি করা হয়েছে। এই কাজটি করার জন্যে ওই শিল্পী দুই জন স্বেচ্ছাসেবীকেও নিয়োগ দিয়েছেন। ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা ফেসবুকের নীতিমালা বিরোধী। এধরনের অ্যাকাউন্ট ঠেকাতে ফেসবুকের ভেতরেই নানা ধরনের তৎপরতা আছে। এজন্যে নানা ধরনের কৌশল গ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ।

ডাচ শিল্পী অবশ্য বলেছেন, তিনি তার উদ্যোগ নিয়ে ফেসবুকের সাথে কথা বলেন নি। তিনি বলেছেন, ফেসবুকই হয়তো তার এই কাজ সম্পর্কে জানতে পারবে। এবং এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে। এই কাজটিকে তিনি এক রকম যুদ্ধের মতোই নিয়েছেন। এবং এই উদ্যোগের নাম দিয়েছেন আর্মি।

তিনি চান এই উদ্যোগে অন্যান্য শিল্পী, দার্শনিক ও সমালোচকরাও যুক্ত হোক। তিনি জানান, প্রয়োজনে তারা তাকে এবিষয়ে পরামর্শও দিতে পারেন। তার এই প্রকল্পটি দুই মাস ধরে চলবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ভুয়া অ্যাকউন্ট যে একটা বড়ো রকমের সমস্যা সেটা সবার উপলব্ধি করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে