,

বাংলাদেশের সানি লিওন জয়া

news-image

বাংলাদেশের সানি লিওন জয়াবাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা আনন্দবাজারের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে ‘বাংলাদেশের সানি লিওন! দেশ ছাড়ার হুমকি জয়া এহসানকে’। সংবাদটিতে বলা হয়েছে, জয়াকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। তবে সংবাদটিতে কোনো সূত্র ব্যবহার করা হয়নি। এটিকে মনগড়া সংবাদ বলে মন্তব্য করেছেন অনেকেই।Joya-Ahsan-650
আনন্দবাজারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘ফতোয়া জারি হলো বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া এহসানের বিরুদ্ধে। সূত্রে খবর, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাকে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেওয়া হয়েছে খুনের হুমকিও। বিতর্কটা শুরু হয়েছে রাজকাহিনির একটি দৃশ্য নিয়ে। এই ছবিতে রুবিনার চরিত্রে অভিনয় করেছেন জয়া। রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।’ ‘কী রয়েছে সেই দৃশ্যে? দেখে নিন’Ñ লিখে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই সিনেমাটির ভিডিও দৃশ্য।


এটিকে পত্রিকার হিট বাড়ানোর সস্তা বাণিজ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনেকেই। ঢাকার নাট্যকর্মী মাহফুজ সুমন বলেন, ‘নিছক হিট বাড়ানোর জন্যই আনন্দবাজার সংবাদটি করেছে। কিন্তু এই সংবাদটির মাধ্যমে বাংলাদেশ ও জয়া আহসানকে ছোট করা হয়েছে। জয়াকে নিয়ে বাংলাদেশে এমন কিছুই হয়নি।’ বিষয়টি নিয়ে কথা বলার জন্য জয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনি’ সিনেমায় রুদ্রনীলের সঙ্গে জয়া আহসানের একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কিন্তু এ নিয়ে বাংলাদেশের কোথাও কোনো অসহিষ্ণুতার খবর পাওয়া যায়নি। ‘জয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’ এমন কোনো খবর পাওয়া যায়নি। আনন্দবাজার বিতর্ক তুলতেই এ ধরনের মিথ্যা ও অবমাননাকর তথ্য দিয়ে মনগড়া খবর ছেপেছে। এ নিয়ে ঢাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ