সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ওয়াকিটকি হারানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

news-image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের কবলে পড়ে ওয়াকিটকি হারানো ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন।

ডিআইজি বলেন, গভীর রাতে নিজ কর্মস্থলের বাইরে যাওয়ার কারণ দর্শাতে ওই কর্মকর্তাকে নোটিশ পাঠানো হবে। এছাড়া পুলিশ সদর দপ্তরের (হেডকোয়ার্টার) নির্দেশে এ ঘটনার অধিকতর তদন্ত করতে আরেকটি তিন সদস্যের কমিটি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মাহাবুব আলম খান।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল-মামুনকে প্রধান করে জেলা পুলিশের ইন্টারনাল ডিসিপ্লিন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়। 

এদিকে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাফিক পরিদর্শক বায়েজিদের ওয়াকিটকি উদ্ধার হয়েছে কি না -এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রথম দিকে গঠিত কমিটি তদন্ত শেষে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় অটোরিকশা দিয়ে ব্যারিকেড তৈরি করে মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতরা এলোপাথাড়ি কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও পুলিশ কর্মকর্তার ওয়াকিটকি ছিনিয়ে নেয়। 

ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়ী আমিন ও তার কর্মচারী লিটন মিয়া ও মাইক্রোবাস চালক মোস্তাক আহমেদ আহত হন।

 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা