,

চমকের অপেক্ষায়

news-image

টিভি নাটকে দীর্ঘদিন অভিনয়ের পর এখন চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন মৌসুমী হামিদ। এরই মধ্যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এখন ব্যস্ত আছেন নতুন আরেকটি ছবির শুটিং নিয়ে। এইচ আর হাবিবের পরিচালনায় এর নাম ‘শেষ প্রহর’। ভিন্ন ধাঁচের গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন মৌসুমী। গত শুক্রবার থেকে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মাড়েয়া ছিটমহলে ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছে। বিশেষত বাংলাদেশ-ভারতের ছিটমহলবাসীদের নাগরিকত্ব আদায়ে চলে আসা দীর্ঘদিনের সংগ্রাম ও তাদের দুঃখ-কষ্টের গল্পই এতে দেখা যাবে। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ছবিটির গল্প অনেক টাচি।

দর্শক আসলে এ ধরনের গল্প বেশি দেখতে চান। আর তাই তাদের চাহিদার কথা মাথায় রেখে ছবিটি নির্মাণ করা হচ্ছে। সে সঙ্গে অনেক মেসেজ থাকছে ছবিটিতে। সব মিলিয়ে বলতে পারি এটি দর্শকের জন্য বিশেষ একটি চমক। ‘শেষ প্রহর’ ছাড়া বর্তমানে সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির মুক্তির অপেক্ষায় আছেন মৌসুমী হামিদ। এ ছবিতে তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক ইমনের বিপরীতে। চলচ্চিত্রের ক্যারিয়ারে এ পর্যন্ত মোট তিনটি ছবি মুক্তি পেয়েছে এ লাক্স-চ্যানেল আই সুপারস্টারের। এগুলো হলো ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকমেইল’ ও ‘জালালের গল্প’। ছবিগুলো মুক্তির পর ভালো সাড়া পেয়েছেন বলে জানান মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রে যখন পা রেখেছি তখন থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম। আর সেটা ছিল আমার কাজের প্রতি। আমি নিজের কাজের ব্যাপারে অনেক সিরিয়াস। যে ছবিতে অভিনয় করি, সেটা মন দিয়েই করি। আর সেটার ফলও আমি পেয়েছি। এ পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি তার মধ্যে তিনটি মুক্তি পেয়েছে। টিভি পর্দার অভিনেত্রী হিসেবে প্রথম থেকেই ভালো সাড়া পেয়েছি।

অনেকে প্রশংসা করেছেন। আশা করছি এ ধারাবাহিকতা পরবর্তী ছবিগুলোতেও থাকবে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিন উপলক্ষে টিভি নাটকেও নিয়মিত কাজ করছেন মৌসুমী হামিদ। সমপ্রতি ‘ব্রেক আপ টু’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। মেহেদী হাসান জনির পরিচালনায় এতে জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ত্রিভুজ প্রেমের এ নাটকে আরও থাকছেন তানভীর। সামনে বিশেষ কোন এক দিবসে এটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান মৌসুমী হামিদ। নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আসলে টিভি মাধ্যম হলো আমার ক্যারিয়ারের উত্থানের জায়গা। এখানেই আমি দর্শক পরিচিতি পেয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি। মূলত সেই টানে বিশেষ দিনগুলোতে কাজ করি। তাই এ নাটকটিতে কাজ করা।

বেশ দারুণ একটি গল্প। দর্শক এর আগের সিক্যুয়ালটি দেখেছেন। সেটাও প্রশংসা পেয়েছে। আাশা করছি এবারের নাটকটিও সবার ভালো লাগবে। এদিকে খণ্ডনাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করলেও ধারাবাহিকে এখন কাজ করছেন না মৌসুমী হামিদ। এর মধ্যে আফসানা মিমির পরিচালনায় এটিএন  বাংলার প্রচার চলতি ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। কিন্তু চলচ্চিত্রের ব্যস্ততার কারণে নাটকটি থেকে অব্যাহতি নেন ‘রোসনি’ খ্যাত এ অভিনেত্রী। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে