,

নাসিরনগরে সুইপার কলোনিতে বাক-প্রতিবন্ধী খুন

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে শহীদ মিয়া (৪৩) নামে এক বাক-প্রতিবন্ধীকে হত্যা করেছে দুবৃত্তর্রা। রবিবার রাতে উপজেলার ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে এ ঘটনাটি ঘটেছে । খুন হওয়া বাক-প্রতিবন্ধী শহীদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। দীর্ঘ দিন যাবত সে নাসিরনগর উপজেলা সদর, চৈয়ারকুড়ি ও ফান্দাউক সুইপার কলোনিতে  কাজ করে জীবিকা নির্বাহ করত। ঘটনার রাতে শহীদ ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে বিজয় ওরফে বাবুল সুইপারের ঘরের বারান্দায় ঘুমন্ত ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান ফারুক জানায়, বিজয় সুইপারের ঘরে সংঘবদ্ধ র্দূবৃত্তরা ঘরে প্রবেশ করার চেষ্টা করলে শহীদ ঘুম ভেঙ্গে গেলে সে তাদের বাধা দিলে র্দূবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করলে শহীদ ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সময় বিজয় সুইপার ও তার স্ত্রী বাড়িতে ছিল না।  ঘরে বিজয়ের বিবাহ যোগ্য তিন মেয়ে ঘুমিয়ে ছিল।

সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ও আজ সোমবার সকালে শহীদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ