,

পরী ও চাঁদের টিপ গল্পে তানজিন তিশা

news-image

এ সময়ে এসে নতুন প্রজন্মের মধ্যে যিনি নিজের মেধা এবং অভিনয়শৈলী দিয়ে একজন অভিনেত্রী হিসেবে ভালো অবস্থান তৈরি করতে পেরেছেন তিনি তানজিন তিশা। দিন দিন তার কাজের ব্যস্ততা বেড়েই চলেছে। প্রতিনিয়ত তাকে নাটক কিংবা টেলিফিল্মের শুটিং, ফটোশুট এবং বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। তবে এরইমধ্যে মনের মতো একটি গল্পের নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম ‘পরী ও চাঁদের টিপ’। এটি রচনা করেছেন মনসুরুর রহমান চঞ্চল এবং নির্দেশনা দিয়েছেন সরদার রোকন। গেলো সপ্তাহে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন সজল। পরিচালক সরদার রোকন জানান, আগের মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাটাই ছিল সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন যে কোন সম্পর্কের মাঝে ভালোবাসা অনেক কমে গেছে। এ বিষয়টিই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, সরদার রোকন ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেছি। খুব গোছালো ইউনিট এবং পরিপাটি কাজ। আমিতো নাটকের গল্প শুনেই মুগ্ধ হয়েছিলাম। কাজ করেও ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে। 

সরদার রোকন জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে তানজিন তিশা নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন শিগগিরই। তবে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি বলে আপাতত কিছুই জানাচ্ছেন না তিনি। উল্লেখ্য, বিজ্ঞাপনের মডেল হিসেবে মিডিয়ায় তানজিন তিশার সফল অভিষেক হলেও ছোট পর্দায় অভিনেত্রী হিসেবে তার অভিষেক হয় অভিনেতা অপূর্বর নির্দেশনায় ‘ব্যাকডেটেড’ টেলিফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে। তবে এরপর বিরতি নিয়ে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ইউটার্ন’ নাটকে অভিনয় করার মধ্যদিয়ে অভিনয়ে নিয়মিত হন তিনি। গত বছর থেকে তানজিন তিশা অভিনয়ে নিয়মিত হয়েছেন। এখন গুণী নির্মাতাদের নাটকে কাজ করছেন প্রতিনিয়ত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ