নিউ ইয়র্কের প্রথম মুসলিম নারী বিচারককে বাংলাদেশিদের অভিনন্দন

news-image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো ক্যারোলিন ওয়াকার ডিয়ালো নামে এক মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী মুসলিম সমাজ। ক্যারোলিন নিউ ইয়র্কের সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হন।

গত মঙ্গলবার নির্বাচনে জয়ী হওয়ার পর ব্রুকলিনের মুসলিম অভিবাসীরা রীতিমতো উৎসবে মেতে উঠেন, এবং তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। ব্রুকলিনের একটি রেস্তরাঁয় তাঁর সম্মানে তাৎক্ষণিকভাবে এক সংবর্ধনারও আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তাকে অভিনন্দন জানাতে সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্যারোলিন বলেন, প্রথম মুসলিম নারী বিচারক নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। কৃষ্ণাঙ্গ নারী ক্যারোলিন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাস করে আসছেন। একই এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশিরা বাস করছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার