,

কসবায় ইমাম মেহেদীর স্মরণ সভা ও মিলাদ মাহফিল

news-image

কামাল উদ্দিন : কসবা সিডিসি স্কুলের ছাত্র ইমাম মেহেদীর অকস্যাৎ মৃত্যুতে দু’দিনব্যাপী শোক পালনের দ্বিতীয় দিনে কোরআন খতম, স্মরণ সভা ও মিলাদ মাহফিল রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় কোরআন খতম শেষে আলোচনা ও মিলাদ মাহফিলে বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাংবাদিক মো. সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, শাহ মো. আলমগীর, ইমাম মেহেদীর পিতা মো. মনির হোসেন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও তার সহপাঠী পঞ্চম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। ইমাম মেহেদীর মৃত্যুতে কসবা শহরে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য গত ৭ নভেম্বর ৫ম শ্রেণির ক্লাশে মেহেদীর হার্ট এ্যাটাক হলে তাকে দ্রুত কসবা ও পরে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ