,

মোবাইল সেটের জন্য নৃশংসভাবে খুন হলো স্কুলছাত্র

news-image

আবুধাবি থেকে বাড়ি আসার কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলপড়ূয়া ছেলের ক্ষত-বিক্ষত লাশ দেখলেন নয়ন চৌধুরী। একটি টাচ মোবাইল সেটের জন্য তার ছেলে ১৩ বছরের লায়েছ প্রতিবেশী যুবক রিপন ও সহযোগীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী খুনিদের ফাঁসির দাবিতে মিছিল করেছে। লায়েছ ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। 

শনিবার ময়নাতদন্তের পর তার লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। লায়েছের মা-বাবাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নয়ন চৌধুরী ও জাসমিন বেগমের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার বড় লায়েছ। নয়ন চৌধুরী দুই বছর পর শুক্রবার দেশে ফেরেন। লায়েছ আগে থেকে একটি টাচ মোবাইল সেটের আবদার করে আসছিল। নয়ন বাড়িতে পেঁৗছেই মোবাইল তুলে দেন লায়েছের হাতে। স্বজনরা জানান, মোবাইল সেট পেয়ে আনন্দে আত্মহারা লায়েছ সারাদিন এদিক-ওদিক ঘুরে বেড়ায়। বাবার আগমনে বাড়িতে আসা পাড়া-প্রতিবেশীদের আপ্যায়িতও করে সে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে খেলার সাথী সাইফুর রহমানকে নিয়ে বাড়ির পাশে একটি গাছ থেকে জলপাই পারছিল। এ সময় প্রতিবেশী যুবক রিপন তাদের প্রায় ৫০০ গজ দূরে ধানের ক্ষেতে নিয়ে যায়। সেখানে ওত পেতে থাকা রিপনের সহযোগীরা তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে লায়েছের শরীরের বিভিন্ন স্থানে ৮৪টি আঘাত করে ক্ষত-বিক্ষত করে। পরে তারা মোবাইল সেটটি নিয়ে পালিয়ে যায় ।

ঘাতকরা লায়েছের সঙ্গে থাকা বন্ধু সাইফুরকেও তারা ধাওয়া করে। দৌড়ে পালিয়ে আসা সাইফুর বাড়িতে ঘটনাটি জানালে লায়েছের মা-বাবা ও প্রতিবেশীরা ধান ক্ষেতে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। হবিগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর পর রিপন ও তার পরিবারের সকল সদস্য ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। পুলিশ রিপনের চাচাতো ভাইয়ের স্ত্রী পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার সকাল থেকেই খুনিদের ফাঁসির দাবিতে মিছিল করেছে। হবিগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন জানান পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর