চিত্রপরিচালক বাপ্পাদিত্যর অকালমৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : মারা গেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৫ বছর বয়সে চলে গেলেন এই মেধাবী পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে জানা গেল, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে ইএম বাইপাসসংলগ্ন এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

একটি ছবির কাজে তিনি চেরাপুঞ্জি গিয়েছিলেন। কাজ শেষে কলকাতায় ফেরার পরই নিউমোনিয়ায় আক্রান্ত হন। সে সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। কিন্তু বুকে সংক্রমণের ফলে গত রোববার আবারো অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন পর সেখানেই মৃত্যু হলো তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ‘মাল্টিঅরগ্যান ফেলিওর’ হয়েছিল।

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘সম্প্রদান’। তার পর একে একে ‘শিল্পান্তর’, ‘কাঁটাতার’, ‘হাউসফুল’, ‘কাগজের বউ’, ‘এলার চার অধ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। তাঁর একটি ছবি ‘শোহরা ব্রিজ’ গোয়া চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরমায় নির্বাচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ