বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের নতুন আনন্দে ঈশিতা

news-image

ছোটপর্দার মিষ্টিমুখ ঈশিতার নতুন খবর হল, তিনি এবার কন্যা সন্তানের মা হয়েছেন। গত ১ নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক মৃণাল কুমার সরকারের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হয়। গত শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এছাড়া ঈশিতার সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। রুমানা রশীদ ঈশিতা গণমাধ্যমকে জানান, ‘এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুবই খুশি।’
 
উল্লেখ্য, ঈশিতা ‘টপ মডেল’, ‘ক্ষুদে গানরাজ’ আর ‘সেরা নাচিয়ে’ এই তিনটি রিয়্যালিটি শোর প্ল্যানিংয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি নিজের লেখা নাটকও পরিচালনা করেছেন। ঈশিতা প্রতিভা অন্বেষণমূলক রিয়্যালিটি শো মার্কস অলরাউন্ডারের দ্বিতীয় আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন