,

ঢাকা মাতালেন সুনিধি ও হাবিব

news-image

নিজেদের গানের জাদুতে ঢাকা মাতালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান ও বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির ৪ নং নবরাত্রি হলে আয়োজিত ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ শীর্ষক কনসার্টে পারফরম করেন এ দুই তারকা। তাদের সঙ্গে আরও ছিলেন ইন্ডিয়ান আইডল মৌসুম-৫ এর বিজয়ী রাকেশ মাইনি। sunidi

কনসার্টটি যৌথভাবে আয়োজন করে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড। এই কনসার্টে অংশ নিতে গতকাল দুপুরের একটি ফ্লাইটে ঢাকায় আসেন সুনিধি। তার আগে সুনিধি ও রাকেশের ১৯  সদস্যের একটি যন্ত্রী দল এসেছে। কনসার্ট শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সব গানের তালে তালে নেচেছেন ও নাচিয়েছেন সুনিধি। স্টেজে এসেই তিনি প্রথমে বলেন, ‘হ্যালো ঢাকা, হাওয়ার ইউ’। এরপর একে  একে নিজের জনপ্রিয় সব গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। পিকু, ধূম মাচালে, মেহবুবা মেহবুবা, জাওয়ানি দিন চার, ডান্স লাইক এ ছামিয়া, দাওয়াত এ ইশক, আলারে আলা, বে ইনতেহাম, মাত মারি, কামলি, কাশ্মির মে, ছোকরা জাওয়ান, হালকাত জাওয়ানি, ইয়ারিয়ান, গুন গুন গুনা, ইশক সুফিয়ানা, আ জেরা, টি এমো, শিলা কি জাওয়ানি, বিন তেরে, কামবাক্ত ইশক, মরাজানি, ম্যায় তেরা ধারকান, ছালিয়া, রেস, ডান্স পে চান্স, দেশি গার্ল, লাকি বয়, নাশা নাশা, দিদার দে, লামহা লামহা, ইয়ে মেরা দিল, ক্রেজি কিয়ারেসহ নিজের জনপ্রিয় হিন্দী গানগুলো পরিবেশন করেন তিনি।sunidhei

এর বাইরে রবীন্দ্রসংগীতসহ কয়েকটি বাংলা গানও গেয়ে শোনান। সেই গানের সঙ্গে কন্ঠ মেলান শ্রোতা-দর্শকও। গানের ফাঁকে সুনিধি বলেন, ‘আমি যতবারই ঢাকায় এসেছি মুগ্ধ হয়েছি। এবারও তাই হলো। আপনাদের ভালোবাসায় আসলে বার বার ফিরে আসতে চাই এখানে। লাভ ইউ ঢাকা।’ এদিকে সুনিধি চৌহানের আগে হাবিব ওয়াহিদ নিজের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে মুগ্ধ করেন সবাইকে। দিন গেলো তোমারও পথ চাহিয়া, ভালোবাসবো বাসবোরে, এসো বৃষ্টি নামাই, মন মুনিয়া, আমি তোমার মনের ভেতর, বাহির বলে দূরে থাকুক, ভালোবাসা দাও ভালোবাসা নাও, হারিয়ে ফেলা ভালোবাসা, মন ঘুমায়রেসহ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। এছাড়া রাকেশ মাইনি বলিউডের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ