মাধবপুরে ডাকাতের হামলায় ব্রাহ্মাণবাড়িয়ার পুলিশ-সাংবাদিক আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদ ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ সংবাদ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. মনির হোসেন জানান, মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যান ওসি।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ কান্তি ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন।

তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার