বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ ছেড়ে দেব তবু ওজন বাড়াব না’

news-image

উঁহু! কোনও মতেই না! যত দরকারই থাক না কেন, ওজন বাড়াবেন না নার্গিস ফখরি! আর যদি চরিত্রটা ওজন বাড়ানো দাবি করে? কাজ ছেড়ে দেব, সোজা সাপটা বলছেন নার্গিস! আচমকা ওজন বাড়ানো নিয়ে কেন মুখ খুললেন নার্গিস? এমন কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব কি তাঁর কাছে এসেছে যার জন্য একটু ওজন বাড়ানো দরকার?


বলিউডে কানাঘুঁষো, সেই চরিত্রটা হতে পারে সঙ্গীতা বিজলানির! মোহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকে খেলোয়াড়ের দ্বিতীয় স্ত্রী, বলিউডের প্রাক্তন অভিনেত্রী সঙ্গীতার চরিত্রে দেখা যাবে নার্গিসকে। আজহার যখন সঙ্গীতাকে বিয়ে করেছেন, তত দিনে বলিউডে কাজ করা ছেড়ে দিয়েছেন সঙ্গীতা। সেই কারণেই ওজনও বেড়েছে কিছুটা! সেই ভারসাম্য বজায় রাখতেই না কি পরিচালকের তরফে প্রস্তাবটা দেওয়া হয়েছে নার্গিসকে!


কিন্তু, নার্গিস সে কথা শুনলে তো! কিছুতেই তিনি বুঝতে চাইছেন না, অভিনয়ের প্রয়োজনে ওজন বাড়ালে আখেরে নামডাক বাড়ে নায়িকাদের। এই যেমন ‘দ্য ডার্টি পিকচার’ করতে গিয়ে ওজন বাড়িয়েছিলেন বিদ্যা বালন! আবার, কিক-এ জ্যাকলিন ফার্নান্ডেজ, ‘গুরু’-তে ঐশ্বরিয়া রাই বচ্চনও হেঁটেছিলেন ওই পথেই! করিনা কপূর খান তো শুধু একটা আইটেমের জন্যই বাড়িয়ে নিয়েছিলেন ওজনটাকে! নার্গিস কিন্তু এককাট্টা! তাঁর এক যুক্তি, তিনি ওজন বাড়াবেন না! ও সব ওজন বাড়ানো ছেলেদের কাজ! মেয়েদের ও সব মানায় না, বলছেন নার্গিস!

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা